ফের তামিলনাড়ুতে বিষ মদের বলি‌ ৩০

খবর লাইভ : তামিলনাড়ুর ভিলুপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় বিষমদ খেয়ে তিন মহিলা সহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিষাক্ত মদ খাওয়ার পর অসুস্থ হয়ে অন্তত ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জেলা প্রশাসন জানিয়েছে।

কল্লাকুরিচির জেলাশাসক এমএস প্রশান্ত জানিয়েছেন, অসুস্থদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাছাকাছি সরকারি মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ-সহ পর্যাপ্ত চিকিৎসাকর্মীদের জেলায় মোতায়েন করা হয়েছে। ‘লাইফ-সাপোর্ট সিস্টেম’-সহ বাড়তি অ্যাম্বুল্যান্সও মোতায়েন করা হয়েছে। বিষমদকাণ্ডে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে সেখানে বেআইনি মদের রমরমা কারবারের কথা প্রকাশ্যে এসেছে বার বার। তামিলনাড়ুতেও সেই প্রবণতা উদ্বেগজনক ভাবে বাড়ছে বলে অভিযোগ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago