খবর লাইভ : হাসপাতালে জ্ঞান ফিরতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ‘ঘাতক’ মালগাড়ির সহ-চালক মনু কুমার প্রথম প্রশ্ন, ড্রাইভার সাহাব ক্যায়সে হ্যায়? কিন্তু যখন জানেন চালক অনিল কুমারের মৃত্যু হয়েছে, একটা দীর্ঘনিশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলেন। এরপর তিনি বলেন,, স্ত্রীকে যেন এই দুর্ঘটনার কথা না জানানো হয়। তার পর আবার জ্ঞান হারান মনু।সোমবার ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশন ছাড়ার কিছু ক্ষণ পরেই ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। যার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকে একাধিক কামরা লাইনচ্যুত হয়। একটি কামরা উঠে যায় মালগাড়ির উপর। এই সংঘর্ষে মালগাড়িও লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের রয়েছেন মালগাড়ির চালকও। ঘটনার পর পরই রেল এই দুর্ঘটনার দায় ওই চালকের ঘাড়ে চাপানোর চেষ্টা করে!
আরও পড়ুনঃ জ্যাভলিনে সোনা জয়ের মধ্য দিয়ে অলিম্পিকের প্রস্তুতি সেরে ফেললেন নীরজ
সাংবাদিক সম্মেলন করে রেলবোর্ডের চেয়ারপার্সন জয়া বর্মা দাবি করেন, সিগন্যাল না মেনে ট্রেন নিয়ে এগিয়ে যান মালগাড়ির চালক। এই ঘটনার পর প্রথমে বলা হয়েছিল, চালকের সঙ্গে সহ-চালকেরও মৃত্যু হয়েছে। তবে পরে জানা যায় মালগাড়ির সহ-চালক বেঁচে আছেন।দুর্ঘটনার পরে মনুকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি রেল হাসপাতালে পাঠানো হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে দুর্ঘটনার ঘোর এখনও কাটেনি মনুর। তাঁকে কোনও কিছু জিজ্ঞাসা করা হলে অনেক ক্ষণ বাদে সেই কথার জবাব দিচ্ছেন তিনি। মাঝেমাঝেই জ্ঞানও হারিয়ে ফেলছেন।
বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে স্ত্রীকে নিয়ে শিলিগুড়ির ভক্তিনগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন মনু। সোমবারের দুর্ঘটনার খবর সহরসা গ্রামে পৌঁছতে উদ্বিগ্ন হয়ে পড়ে মনুর পরিবার। সময় নষ্ট না করে শিলিগুড়ি ছুটে আসেন মনুর বাবা। মঙ্গলবার সন্ধ্যায় পুত্রকে দেখতে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে আসেন তিনি। বছর সত্তরের ওই বৃদ্ধের চোখেমুখে আতঙ্ক আর উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট। বুধবার থেকে রেল কমিশন ঘটনার তদন্ত শুরু করেছে। একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। তদন্তে উঠে আসবে আরও অনেক প্রশ্ন। কোন ট্রেনের গতি কত ছিল? কোন কোন সিগন্যাল পার করেছিল? এই সব প্রশ্নের উত্তর রয়েছে শুধু মনুর কাছেই। তবে আপাতত তিনি চিকিৎসাধীন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…