শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজভবনের সামনে ধরনায় বসতে চান শুভেন্দু

খবর লাইভ : গত বছর অভিযোগ তুলে এবং রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে রাজভবনের সামনে টানা ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ওই একই স্থানে ধরনায় বসতে চান শুভেন্দু অধিকারী। তবে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উত্তর মেলেনি। বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ ১৪৪ ধারা জারি থাকার যুক্তি দেখিয়ে শুভেন্দু এবং বিজেপি কর্মীদের আটকায়।

শাসকদলের এক নেতা গত অক্টোবরে রাজভবনের সামনে টানা পাঁচ দিন ধর্না দিয়েছিলেন। সেই সময়েও ১৪৪ ধারা লঙ্ঘন করা হয়েছিল। পুলিশ তখন কী পদক্ষেপ করেছিল, জানতে চেয়েছে হাই কোর্ট। ঘটনাচক্রে, গত বছরের ৫ থেকে ১০ অক্টোবর অভিষেক ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন। আদালতে তাঁর কথাই বলা হয়েছে বলে মনে করছেন অনেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago