খবর লাইভ : সোনা জয়ের মধ্য দিয়ে অলিম্পিকের প্রস্তুতি সেরে ফেললেন নীরজ। ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে মঙ্গলবার জ্যাভলিনে সোনা জিতলেন এই ভারতীয় অ্যাথলিট। এদিন ৮৫.৯৭ মিটার ছুড়লেন রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট। নীরজ চোপড়া আসাহা করেছিলেন ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসের আসরে ৯০ মিটার ছুড়বেন জ্যাভলিন। কিন্তু সেই আশা পূরণ না হলেও সেরার শীরোপা ছিনিয়ে এনেছেন এই ভারতীয় অ্যাথলিট। আগের বার চোটের কারণে এই প্রতিযোগিতায় নামেননি নীরজ। কিন্তু এ বার অলিম্পিক্সের আগে নিজেকে শেষ বারের মতো ঝালিয়ে নিতে চেয়েছিলেন তিনি।
এদিন তিনি প্রথম প্রয়াসে ৮৩.৬২ মিটার জ্যাভলিন ছোড়েন। ফিনল্যান্ডের টনি কেরানেন ছোড়েন ৮২.৫৯ মিটার। ৮২.৫৮ মিটার ছোড়েন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। দ্বিতীয় প্রয়াসে ভাল করতে পারেননি নীরজ। ছোড়েন ৮৩.৪৫ মিটার। নীরজকে ছাপিয়ে যান ফিনল্যান্ডেরই ওলিভের হেলান্ডার।৮৩.৯৬ মিটার ছোড়েন তিনি। দ্বিতীয় স্থানে চলে যান নীরজ।
প্রথম প্রয়াসে ৮৩.৬২ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। এগিয়ে যান তিনি। বাকিদের মধ্যে ফিনল্যান্ডের টনি কেরানেন ৮২.৫৯ মিটার ছোড়েন। খুব একটা পিছনে ছিলেন না গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। ৮২.৫৮ মিটার ছোড়েন তিনি। দ্বিতীয় প্রয়াসে ভাল করতে পারেননি নীরজ। ছোড়েন ৮৩.৪৫ মিটার। নীরজকে ছাপিয়ে যান ফিনল্যান্ডেরই ওলিভের হেলান্ডার। ৮৩.৯৬ মিটার ছোড়েন তিনি। দ্বিতীয় স্থানে চলে যান নীরজ। তৃতীয় প্রয়াসে আবার শীর্ষস্থান দখল করেন নীরজ। ভারতীয় অ্যাথলিট ছোড়েন ৮৫.৯৭ মিটার। সেই থ্রো তাঁকে সোনা এনে দেয়। বাকি প্রতিযোগীরা অনেক চেষ্টা করেও নীরজকে টপকাতে পারেননি।এর আগে দোহায় ডায়মন্ড লিগে রুপো ও ভারতে ফেডারেশন কাপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ফিনল্যান্ডের প্রতিযোগিতাতেও ফেভারিট ছিলেন নীরজ। নিজের সম্মান রাখলেন তিনি। অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন আরও বাড়িয়ে দিলেন ভারতবাসীর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…