খবর লাইভ: হাতে আর মাত্র একদিন, তারপরই টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। সুপার আটের প্রথম ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান। তারপরের ম্যাচ বাংলাদেশ এবং শেষে খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর এবার সুপার আটের সূচি নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্ষোভ উগরে দিলেন তিনি।
আরও পড়ুনঃ ইউজিসির নতুন নিয়ম, স্নাতকে না পড়া বিষয়েও স্নাতকোত্তর পড়ার সুযোগ!
এই নিয়ে রোহিত বলেন, “ প্রথম ম্যাচ খেলার তিন-চার দিনের মধ্যে বাকি ম্যাচগুলো খেলতে হবে। সূচিটা একটু চাপের। তবে আমরা এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত। খেলার মাঝে আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়। তাই এটা আমাদের জন্য কোনও অজুহাত হতে পারে না।“ সুপার আটে -এ পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে ভারতকে। প্রথম ম্যাচ ২০ জুন। সেই দিন ভারতের সামনে আফগানিস্তান। এরপর ২২ জুন ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ২৪ জুন রোহিতদের সামনে অস্ট্রেলিয়া।
এদিকে সুপার আটের প্রস্তুতি নিয়েও মুখ খুলেছেন রোহিত। তিনি বলেন, “ আমরা নিজেদের শক্তি এবং দক্ষতার জায়গাগুলোয় গুরুত্ব দিতে চাইছি। দল হিসাবে আমরা যা করতে চাই, তা নিশ্চিত করতে চাই। ওয়েস্ট ইন্ডিজে খেলার যথেষ্ট অভিজ্ঞতা আমাদের রয়েছে। দলের সকলে জানে, কার কী করা উচিত। কাকে কী করতে হবে। দলের সকলে সামনের দিকে তাকাতে চাইছি। আমরা সকলেই ভীষণ উত্তেজিত টি-২০ বিশ্বকাপের এই পর্যায় পৌঁছে। দলের সকলে বিশেষ কিছু একটা করতে আগ্রহী। সকলেই একটা পার্থক্য তৈরি করতে চাইছে। আমরা সে জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুশীলন করছি। দক্ষতার জায়গাগুলো আরও মজবুত করার চেষ্টা করছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…