খবর লাইভ : টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের তারকা পেস বোলার লকি ফার্গুসন। সোমবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কৃপণতম বোলিং করেছেন কিউই এই তারকা পেসার।
এদিন ফার্গুসন চার ওভার বোলিং করে কোনও রান খরচ করেননি। চারটি ওভারই মেডেন দিয়েছেন। শুধু তাই নয়, তিনটি উইকেটও নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই সেরা বোলিং।
এর আগে ২০২১ সালে পানামার বিপক্ষে কানাডার সাদ বিন জাফরও চারটি মেডেন ওভার করেছিলেন। তবে তিনি দুটি উইকেট পেয়েছিলেন। তার সেই রেকর্ড ভেঙে দিলেন ফার্গুসন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এত দিন পর্যন্ত সর্বাধিক দুটি মেডেনের ইতিহাস রয়েছে তিন বোলারের। তার মধ্যে এবারের আসরে বাংলাদেশের তরুণ তারকা পেসার তানজিম হাসান সাকিব গতকাল নেপালের বিপক্ষে দুটি মেডেন ওভার করেন।
২০১২ সালে শ্রীলঙ্কার তারকা অফ স্পিনার অজন্তা মেন্ডিস জিম্বাবোয়ের বিপক্ষে এবং ভারতের হরভজন সিং ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে মেডেন ওভার করেছিলেন।
সোমবার নিউজিল্যান্ডের তারকা পেসার ফার্গুসন পাপুয়া নিউ গিনির অধিনায়ক আসাদ ভালা, চার্লস আমিনি ও চাদ সোপারকে আউট করেন। তার বোলিং তোপে ১৯.৪ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…