খবর লাইভ : খালিস্তানি সন্ত্রাসী আমেরিকার নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন হত্যায় কতটা যোগ রয়েছে ভারতের সরকারি কর্মকর্তাদের, এবার সেই রহস্যের পর্দা ওঠার সম্ভাবনা। খুনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে এবার আমেরিকার হাতে তুলে দিলো চেক প্রজাতন্ত্র। আমেরিকার মাটিতে খুনের ঘটনায় সেই দেশের অপরাধীকে সোমবারই নিউ ইয়র্কের ফেডেরাল কোর্টে পেশ করার সম্ভাবনা। নিখিল গুপ্তের প্রত্যর্পণ এমন একটা সময়ে হলো যখন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দিল্লি সফরে আসছেন ভারত-মার্কিন যৌথ উদ্যোগ ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি, বা আইসিইটি’র বার্ষিক সংলাপে অংশ নিতে।
আরও পড়ুনঃ ইউরো কাপে ফ্রান্সের শিবিরে নিষেধাজ্ঞা জারি রাজনীতি নিয়ে, কেন জানেন?
ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত, যিনি আমেরিকায় খালিস্তানি সন্ত্রাসী এবং মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন হত্যার চক্রান্তে অভিযুক্ত, তাঁকে ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। ফেডারেল ব্যুরো প্রিজন ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে শুক্রবারই চেক প্রজাতন্ত্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণ করা হয়েছে। গত মাসে, একটি চেক আদালত মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো এড়াতে নিখিল গুপ্তার আবেদন প্রত্যাখ্যান করে। এরপরই চেক বিচার মন্ত্রক তাকে প্রত্যর্পণের উদ্যোগ নেয়।
হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার মার্কিন অভিযোগের ভিত্তিতে গুপ্তাকে ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয়েছিল। মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের মতে, গুপ্তা একজন মার্কিন নাগরিককে হত্যা করার জন্য একজন হিটম্যান ভাড়া করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এর পাশাপাশি অভিযোগ ওঠে একজন ভারতীয় সরকারি কর্মকর্তার নির্দেশে তিনি এই কাজ করেছিলেন। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুলিভানের ভারত সফরের আগেই এই প্রত্যর্পণে বিশেষ প্রভাব পড়তে পারে। নিখিল গুপ্ত’র বিষয়টি সুলিভান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সামনে উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। যদিও ভারত পান্নুন হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিখিল গুপ্তও তার অ্যাটর্নির মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তাকে “অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে”।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…