দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের, শতরান স্মৃতির

খবর লাইভ : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন তারা দক্ষিণ আফ্রিকাকে হারালো ১৪৩ রানে । ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট দেখান স্মৃতি মান্ধনা। ১১৭ রান করেন তিনি। ৪ উইকেট নেন আশা শোভানা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল হরমনপ্রীত কৌরের দল।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে টিম ইন্ডিয়া। ১১৭ রান করেন স্মৃতি । ৩৭ রান দীপ্তি শর্মা। ৭ রান করেন শফালি ভার্মা। অধিনায়ক হরমনপ্রীত কৌড় করেন ১০ রান। ৩১ রান করেন পুজা বস্ত্রেকার। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। মাসাবাতা ক্লাস নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন আনেরি, ম্লাবা এবং শাঙ্গাসে।

আরও পড়ুনঃ কাশ্মীরের অনুকরণে জম্মুতে সন্ত্রাস দমন! 

জবাবে ব্যাট করতে নেমে ১২২ রানে গুটিয়ে যায় দক্ষিন আফ্রিকা। সৌজন্যে আশা শোভানার ৪ উইকেট। ভারতীয় এই বোলারের দাপটে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান লাস-এর। ৩৩ রান করেন তিনি। ২৪ মারিজানে। টিম ইন্ডিয়ার হয়ে ৪ উইকেট শোভানার। ২ উইকেট নেন দীপ্তি শর্মা। একটি করে উইকেট নেন রেনুকা ঠাকুর সিং, পুজা বস্তাকার এবং রাধা যাদব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago