কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে আট, উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : ফের উত্তরবঙ্গে রেল দুর্ঘটনা! সূত্রের খবর, সোমবার সকাল পৌনে ন’টা নাগাদ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে  পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। দুর্ঘটনার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে খবর‌। পাশাপাশি কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। এদিকে দুর্ঘটনার কথা জানতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা দুর্ঘটনার খবরে মর্মাহত। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকার ঘটনা। যদিও এখনও বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। তবে জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে জেলাশাসক, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, চিকিৎসক , অ্যাম্বুলেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে গিয়েছে এবং জোরকদমে চলছে উদ্ধারকাজ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে‌। তবে দুর্ঘটনায় রেলের গাফিলতিকেই দায়ী করেছে প্রত্যক্ষদর্শীরা।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোমবার সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সবেমাত্র ছেড়ে কিছুটা দূরে এগিয়েছিল। এরপর ট্রেন রাঙাপানি এলাকায় পৌঁছতেই উল্টোদিক থেকে চলে আসা একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে ছিটকে যায় এক্সপ্রেস ট্রেনের দুটো বগি। রেল সূত্রে আপাতত জানা গিয়েছে, ছিটকে পড়া দুটো বগি একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এখনও কারও মৃত্যু হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট করেনি রেল।

তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা, আরপিএফ, জিআরপিএফ কর্মীরা। এদিন প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। তবে কী ভাবে ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই একই লাইনে চলে এসেছিল মালগাড়িটি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে শিলিগুড়ি সহ সিকিমে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলছে। তারই মাঝে এই দুর্ঘটনার উদ্ধারকাজে ব্যহত হচ্ছে। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যোগাযোগের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago