খবর লাইভ : খাস কলকাতায় শ্যুট আউটের ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করা গেলেও মূল অভিযুক্ত সোনা এখনও অধরা। খোঁজ চালাচ্ছে পুলিশ, তদন্তে পার্ক স্ট্রিট থানা।
আরও পড়ুনঃ রবিবার থেকে আকাশ ও সড়ক পথে শুরু সিকিমের উদ্ধারকাজ
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে গুলি চললেও ঘটনা সূত্রপাত বিকেল থেকেই। এগলাস বেগ (২৯) ও সোনা নামের দুই স্থানীয় যুবক বাইক নিয়ে যাওয়ার সময় ওভারটেক করাকে কেন্দ্র করে বচসা হয়। এই ঘটনার রেশ নিয়েই রাতেও ফের তপ্ত হয়ে ওঠে এলাকা, সূত্রের খবর এমনটাই। রাত ১২টা নাগাদ শ্যুট আউটের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ যুবককে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…