খবর লাইভ : জম্মু এলাকায় সন্ত্রাস দমনে সেই কাশ্মীরের নীতিই প্রয়োগ করার বার্তা অমিত শাহের। শীর্ষস্থানীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকে তীর্থস্থানগুলির নিরাপত্তা বাড়ানো নিয়েও আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।
কেন্দ্রে তৃতীয় মোদি সরকার শপথ গ্রহণের পরেই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বেড়েছে। বহু বছর পরে আক্রান্ত হয়েছে তীর্থযাত্রীরা। তিনমাস ধরে নির্বাচন প্রক্রিয়ায় মজে থাকা কেন্দ্রের সরকারের ঢিলেঢালা মনোভাবের সুযোগ নিয়েছে সন্ত্রাসবাদীরা। অবশেষে কাশ্মীর যে অশান্ত, তা স্বীকার করতে বাধ্য হয়েছে মোদি সরকার। শান্তি ফেরাতে ও সাধারণ মানুষ থেকে তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সেই বৈঠকে কাশ্মীরে জঙ্গি দমনে যে পন্থা নেওয়া হয়েছিল, তাই অনুসরণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরিয়া ডমিনেশন থেকে জিরো টেরর প্ল্যান- দুই ধরনের পন্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। প্রায় ছয় ঘণ্টার ম্যারাথন উচ্চপর্যায়ের বৈঠকে নতুন কোনও পন্থা খুঁজে পায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও কাশ্মীরে মোদি সরকারের নীতি ব্যর্থ হওয়াতেই ফের হামলার ঘটনা সামনে এসেছে। সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠা না হলে কাশ্মীরে আদৌ নির্বাচন সম্ভব কি না, তা নিয়েও কোনও সমাধান রবিবারের বৈঠক থেকে বেরিয়ে আসেনি।
আগামী ২৯ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হবে। আগস্ট মাসের ১৯ তারিখ পর্যন্ত এই যাত্রা চলার সম্ভাবনা। সেই সময়ের মধ্যে কীভাবে তীর্থযাত্রীদের নিরাপত্তা দেওয়া হবে তা নিয়েও রিপোর্ট পেশ করেন উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠকের পরে রবিবার মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করেন অমিত শাহ। সেখানকার পরিস্থিতি নিয়েও বিস্তারিত রিপোর্ট নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…