জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ

খবর লাইভ  :  গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরে একাধিকবার হামলা চালিয়েছে জঙ্গিরা। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা। সেনাকর্তারাও উপস্থিত ছিলেন বৈঠকে। আগামী ২৯ জুন অমরনাথ যাত্রা শুরু হবে। পুণ্যার্থীদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

দু’দিন আগেই নিজের মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসময় জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ তথ্য অমিত শাহর কাছে তুলে ধরেন আধিকারিকরা। এবং জঙ্গি হামলার মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানান তাঁরা। তারপরই এদিনের বৈঠক হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেখানে আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রা ঘিরে পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়েছে।৯ জুন থেকে রিয়াসি, কাঠুয়া এবং ডোডায় একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। রিয়াসিতে তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাতে ৯ তীর্থযাত্রীর মৃত্যু হয়। আবার অন্য একটি হামলায় সিারপিএফের এক জওয়ান শহিদ হন। জঙ্গি হামলায় একজন সাধারণ নাগরিক ও সাতজন নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন। গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অজিত ডোভাল এবং অন্য পদস্থ আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। অমিত শাহর সঙ্গেও জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago