রুদ্রপ্রয়াগে ভয়াবহ পথ দুর্ঘটনা! ২৩ যাত্রী নিয়ে খাদে গাড়ি

খবর লাইভ : নয়ডা থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। শনিবার, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ২৩ জন যাত্রী নিয়ে একটি টেম্পো ট্রাভেলার গভীর খাদে পড়ে। এখনও পর্যন্ত ৮জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত অনেকে। পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাড়ছে তাপপ্রবাহ, স্কুলগুলিকে মর্নিং ক্লাস করার নির্দেশ শিক্ষা দফতরের

গাড়ওয়ালে আইজি করণ সিং নাগনিয়াল জানান, “রুদ্রপ্রয়াগ পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। টেম্পো ট্রাভেলারটি নয়ডা থেকে রুদ্রপ্রয়াগের দিকে আসছিল। সেটা ১৫০-২০০ মিটার গভীর আলকনন্দা নদীর খাদে পড়ে। ঘটনাস্থল থেকেই ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই আরও একজনের মৃত্যু হয়। চালক গুরুতর আহত। পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় লোকজন উদ্ধার চালাচ্ছে।”

বিস্তারিত আসছে…

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago