খবর লাইভ : হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু কোপা আমেরিকা কাপ। সেই প্রস্তুতিতে ব্যস্ত সব দল । কোপায় প্রথম ম্যাচে নামছে আর্জেন্তিনা। ২১ জুন আর্জেন্তিনার সামনে কানাডা। সেই প্রস্তুতিতে ব্যস্ত নীল-সাদার দেশ। আর এরই মাঝে নিজেরব কেরিয়ারের পছন্দের দুটি গোল নিয়ে কথা বললে আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসি।
আরও পড়ুনঃ সোহমের মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার
এখনও পর্যন্ত ক্লাব এবং দেশের হয়ে ৮০০-র বেশি গোল করেছেন লিও। আর এই গোলের মধ্যে নিজের দুই পছন্দের গোল বেছে নিলেন লিও। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে করা একটি গোল খুব প্রিয়। এরপাশাপাশি গত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে করা দ্বিতীয় গোল খুব কাছের।
এদিকে অলিম্পিক্সে যে তিনি খেলবেন না সে কথা আগেই জানিয়েছেন লিও। কোপাতেই মন দিতে চান বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে মেসি বলেন, “ কোপার মাঝে অলিম্পিক্স নিয়ে ভাবা কঠিন। টানা দু’তিন মাস তাহলে ক্লাবের হয়ে খেলা হবে না। আর সেই সঙ্গে আমার বয়স বাড়ছে। এখন আর এতগুলো প্রতিযোগিতা খেলা সম্ভব হবে না। আমাকে বেছে খেলতে হবে। পর পর দু’টি প্রতিযোগিতা খেলা সম্ভব নয়।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…