খবর লাইভ : আগামী সপ্তাহের আগে বর্ষা আসার সম্ভাবনা নেই। উত্তরে যতই বৃষ্টি হোক না কেন দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত বঙ্গ জীবন। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্কুল খুলে যাওয়ায় তাপপ্রবাহের জেরে বিপাকে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। পড়ুয়াদের শাস্তির কথা ভেবে উদ্বিগ্ন অভিভাবকদের জন্য সুখবর স্কুল শিক্ষা দফতর। গরম থেকে বাঁচতে ৬০ শতাংশ স্কুলে মর্নিং ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের বিভিন্ন স্কুলে পঠন-পাঠনের সময়সীমা পরিবর্তনের জন্য এর আগেই মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে অনুমতি দিয়েছিল রাজ্য সরকার।পর্ষদকে পাঠানো অ্যাডভাইজরিতে স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়, যে এলাকায় যে স্কুল অবস্থিত, সেখানকার আবহাওয়া বিবেচনা করে জুনের বাকি দিনগুলিতে ক্লাসের সময়সূচি পালটানো যেতে পারে। তবে এমনভাবে সেই কাজটা করতে হবে, যাতে পড়াশোনা ব্যাহত না হয়।সূত্রের খবর সকালে ক্লাস করার জন্য শিক্ষা দফতরকে চিঠি দেয় স্কুলগুলি। এরপরই মর্নিং ক্লাস চলাকালীন স্কুল পরিদর্শনের জন্য পরিদর্শককে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…