Soccer Football - Euro 2024 - Group A - Germany v Scotland - Munich Football Arena, Munich, Germany - June 14, 2024 Germany's Jamal Musiala celebrates scoring their second goal with Antonio Rudiger REUTERS/Kai Pfaffenbach
খবর লাইভ : এক দশকের ব্যর্থতা কাটিয়ে ফের বিশ্ব ফুটবলে রাজত্ব করার ইঙ্গিত দিচ্ছে জার্মানি। এবারের ইউরো কাপের শুরুটা যেভাবে করল আয়োজক দেশ, তাতে বিপক্ষ দলগুলির চিন্তার যথেষ্ট কারণ আছে। মিউনিখের আলিয়াঁজ এরিনায় ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ স্কটল্যান্ডকে ৫-১ উড়িয়ে দিল জার্মানি। গোল পেলেন ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্ৎজ, নিকলাস ফুলক্রুগ ও এমরে চ্যান। ম্যাচের শেষদিকে জার্মানির ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার আত্মঘাতী গোল করে বসেন। এটাই স্কটল্যান্ডের সান্ত্বনা। সারা ম্যাচে জার্মানির গোলকিপার ম্যানুয়েল ন্যুয়েরকে কোনও শট বা হেডই সেভ করতে হয়নি। জার্মানির পূর্ণ আধিপত্য দেখা গিয়েছে। আত্মঘাতী গোল না হলে আরও সুন্দর দেখাত স্কোরলাইন।
আরও পড়ুনঃ কোপার প্রস্তুতির মাঝেই নিজের পছন্দের দুই গোল নিয়ে মুখ খুললেন মেসি
এদিন ম্যাচের শুরু থেকেই স্কটিশদের কোণঠাসা করে দেন জার্মানরা। ১০ মিনিটে প্রথম গোল করেন উইর্ৎজ। ১৯ মিনিটে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়ে অসাধারণ শটে ব্যবধান বাড়ান মুসিয়ালা। প্রথমার্ধের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন হ্যাভার্ৎজ। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল জার্মানি। ৬৮ মিনিটে স্কটল্যান্ডের ডিফেন্ডারদের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডান পায়ের অনবদ্য শটে চতুর্থ গোল করেন পরিবর্ত ফুলক্রুগ। এরপর ৮৭ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রুডিগার। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে জার্মানির হয়ে পঞ্চম গোল করেন পরিবর্ত চ্যান।
২০২২ সালের বিশ্বকাপে খুব বেশি সুযোগ পাননি জার্মানির তরুণ তারকা মুসিয়ালা। তবে যেটুকু সুযোগ পেয়েছিলেন তাতেই তিনি নজর কেড়ে নেন। এখন আরও পরিণত হয়ে উঠেছেন মুসিয়ালা। এবারের ইউরো কাপে তিনি অন্যতম সেরা ফুটবলার। প্রথম ম্যাচেই যেভাবে বিপক্ষের ডিফেন্ডারদের ঘোল খাওয়ালেন, তাতে জার্মানির পরবর্তী ম্যাচগুলিতে মুসিয়ালাকে আটকানোর জন্য আলাদা পরিকল্পনা করতে হবে প্রতিপক্ষ দলের কোচকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…