আজ থেকে শুরু ইউরো, প্রথম ম্যাচে নামার আগে বিপাকে ফ্রান্স

খবর লাইভ  :  আজ থেকে শুরু হতে চলেছে ইউরো কাপ। প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড। ইউরোর প্রস্তুতিতে ব্যস্ত সব দল। তবে তার আগে বিপর্যয় ফ্রান্স শিবিরে। ভাইরাসে আক্রান্ত কিলিয়ান এমবাপে, ডেম্বেলে,কোমানরা। এমনকি জানা যাচ্ছে, জ্বর হয়েছে কোচ দিদিয়ে দেশঁরও। ভাইরাসের কারণের দলের সঙ্গে অনুশীলন করেননি এমবাপে। জানা যাচ্ছে, জিমে একা গা ঘামান তিনি।

১৮ জুন ইউরো অভিযান শুরু করতে চলেছে ফ্রান্স। প্রথম ম্যাচে তাদের সামনে অস্ট্রিয়া। তবে তার আগে বিপাকে দল। জানা যাচ্ছে, ফ্রান্সের বেশ কয়েকজন ফুটবলারের জ্বর হয়েছে। এই নিয়ে ডেম্বেলে জানিয়েছেন, তাঁর জ্বর হয়েছিল। বাকিরাও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে মনে করছেন তিনি। ডেম্বেলে বলেন, “আমি এখন অনেকটা ভাল আছি। গত সপ্তাহে আমার জ্বর হয়েছিল। প্রথম আমিই জ্বরে আক্রান্ত হই। এখন ভাল আছি। দলের সকলেই সুস্থ হয়ে উঠছে। দু’-এক দিনের মধ্যে সকলে সুস্থ হয়ে যাবে।”

গত বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ফ্রান্স। আর্জেন্তিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় এমবাপেদের। তবে ইউরোতে কোনরকম ভুল করতে চায় না দেশঁর দল। তা যেন একপ্রকার জানিয়ে দেন এমবাপেরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago