খবর লাইভ : জল্পনার অবসান । দিমিত্রিওস ডায়ামান্টাকোসকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল এফসি। দুবছরের জন্য চুক্তি করা হয়েছে গত আইএসএলের সোনার বুট জয়ী ফুটবলারের সঙ্গে। এদিন এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছিলেন দিমিত্রিওস । ১৩ টি গোল করেছিলেন তিনি।
লাল-হলুদে দিমিত্রিওস যোগ দেওয়ায় দলের শক্তি বাড়ল মনে করছেন লাল-হলুদের হেডকোচ কার্লোস কুয়াদ্রাত। তিনি বলেন, “ দিমিত্রি ভারতীয় পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। ওর অন্তর্ভুক্তি আমাদের দলের শক্তি বাড়াবে। আমাদের সঙ্গে দিমিত্রি কথাবার্তা হয়। ওর কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু শেষমেশ আমাদের প্রজেক্ট শুনে ও ইস্টবেঙ্গলে সই করে।” লাল-হলুদে সই করে উচ্ছ্বসিত দিমিত্রি নিজেও। তিনি বলেন , “ এশিয়ায় ইস্টবেঙ্গলের ফ্যান বেস অন্যতম সেরা। বিশাল সংখ্যক ভক্ত-অনুরাগীদের সামনে খেলতে আমি একপ্রকার মুখিয়ে রয়েছি। আমি নিজের সেরাটা দেব। ইস্টবেঙ্গল যাতে আরও সাফল্য পায়, সেই চেষ্টাই আমি করব। ভক্ত-অনুরাগীদের খুশি করব বলেই আশা রাখি।”
আরও পড়ুনঃ বিপদ বাড়ল পার্থর! নিয়োগ মামলার তদন্তে নেমে ফের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
গত মরশুমে দিমিত্রিওস ১৬ ম্যাচে ১৩ গোল করেছেন । জিতেছিলেন গোল্ডেন বুটও। ইস্টবেঙ্গলে রপাশাপাশি তাঁকে সই করানোর দৌড়ে অনেকদিন ধরেই এগিয়ে ছিল। পাশাপাশি লড়াইয়ে ছিল মুম্বই সিটি এফসিও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…