কসবার অভিজাত শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের চার ইঞ্জিন, আতঙ্কিত কর্মীরা

খবর লাইভ : ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। শুক্রবার দুপুরে রুবির কাছে একটি অভিজাত শপিং মলের তিন তলায় আচমকাই আগুন লাগে। ব্যস্ত সময় শপিং মলের ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখা যাচ্ছে। ঘটনার সময় শপিং মলে ভিতরে ছিলেন বহু মানুষ। আতঙ্কে তাঁরা রীতিমতো প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ৪ ইঞ্জিন। ইতিমধ্যে, মলের কর্মীরা পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃ গরমে কেমন আছে পড়ুয়ারা, প্রধান শিক্ষকদের থেকে খোঁজ নিচ্ছে শিক্ষা দফতর

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের উপরতলায় যেখান ফুড কোর্ট রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। তবে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।তবে এদিন কালো ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। অসুস্থদের অনেককেই পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নিরাপদেই নীচে নামিয়ে আনা হয়। এক প্রত্যক্ষদর্শীর মতে, শপিং মলের তিনটি তলা জুড়ে কালো ধোঁয়ায় ভরে যায়। তার জেরেই সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago