খবর লাইভ : মোদি জমানায় গোটা বিশ্বে খালিস্তানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক এখন এমন হয়ে দাঁড়িয়েছে, নরেন্দ্র মোদির সফরের সঙ্গে তাঁদের প্রতিবাদ প্রকট হয়ে উঠছে। এবার ইতালিতে খালিস্তানি হামলার শিকার মহাত্মা গান্ধির মূর্তি। উদ্বোধনের কিছুক্ষণের মধ্যে মূর্তি ভাঙল খালিস্তানি জঙ্গিগোষ্ঠী। সেই সঙ্গে খালিস্তানি হুমকিও দেওয়া হল নিজ্জর খুনের প্রসঙ্গে। ঠিক একদিন পরেই দেশে জি-সেভেন সামিট শুরু হবে। সেখানে যোগ দেবেন নরেন্দ্র মোদিও। তার আগে যেন ভারতের নজর কাড়তেই এই হামলা চালালো জঙ্গিগোষ্ঠী।
আরও পড়ুনঃ কুয়েতের বহুতলের আগুনে এখনও পর্যন্ত ৪৯ জন নিহতের মধ্যে ৪০ জন ভারতীয়, আহত বহু
বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় দক্ষিণ ইতালির ব্রিনদিশি শহরে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। এই শহরেই বুধবার মহাত্মা গান্ধির মূর্তি উন্মোচন করে ইতালির প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই মূর্তি ভেঙে ফেলে খালিস্তানি দুষ্কৃতীরা। মূর্তির পাদদেশে লেখা হয় খালিস্তানি হুমকি। সেখানে হরদীপ সিং নিজ্জরের খুনেরও প্রতিবাদ করা হয়।
১৪ জুন থেকে ইতালিতে শুরু হচ্ছে জি-সেভেন সামিট। সেখানেই যোগ দেবেন নরেন্দ্র মোদি। কার্যত তাঁর দৃষ্টি আকর্ষণ করতেই এই হামলা, দাবি রাজনীতিকদের। ইতালি প্রশাসনের পক্ষ থেকে ভারত সরকারকে গোটা ঘটনা জানানো হয়েছে বলে জানান ইতালিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বাণি রাও। সেই সঙ্গে ইতালি প্রশাসনকে দুষ্কৃতীদের গ্রেফতার ও দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে, এমনটাও জানান।
তবে মোদির সফরে খালিস্তানি সন্ত্রাস এই প্রথম নয়। ২০২৩ সালেও অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী নারায়ণ মন্দিরে দেওয়াল লিখন হয় মোদির সফরের আগেই। এমনকি বিদেশে মহাত্মার মূর্তি ভাঙাও প্রথমবার নয়। গত বছর কানাডায় খালিস্তানিদের উপদ্রব বাড়ার পরে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেও খালিস্তানিরা গান্ধি মূর্তি ভেঙেছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…