কাশ্মীরের রেয়াসিতে বাসে জঙ্গি হামলার ঘটনায় অভিযুক্ত জঙ্গির স্কেচ প্রকাশ, ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

খবর লাইভ : কাশ্মীরের রেয়াসিতে বাসে জঙ্গি হামলার ঘটনায় অভিযুক্ত জঙ্গির স্কেচ প্রকাশ করল পুলিশ। শুধু স্কেচ প্রকাশ করাই নয় জঙ্গির সন্ধান দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী পদে মোদীর শপথের দিন বিকেলে জম্মু কাশ্মীরের রেয়াসিতে তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।সেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ঘটনার পরের দিন ড্রোন নিয়ে চিরুণি তল্লাশি চালায় পুলিশ এবং সেনা। সেদিনের ঘটনায় ১০ জনের প্রাণ গিয়েছে। শিবখরি থেকে কাটরা যাচ্ছিল বাসটি। সেসময় রেয়াসির কাছে জঙ্গিরা বাসটি লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে। তারপরেই বাসটি খাদে পড়ে যায়।

আরও পড়ুনঃ এবার হাই কোর্টে সোহমের বিরুদ্ধে মামলা রেস্তোরাঁ মালিকের!

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তিন জঙ্গি তীর্থযাত্রীদের বাসটিকে টার্গেট করে গুলি চালায়। আহত তীর্থযাত্রীরা জানিয়েছেন শিবখরি থেকে বাসটি কয়েক কিলোমিটার যাওয়ার পরেই তাঁরা গুলির শব্দ শুনতে পান। তিনজঙ্গি বাসটিকে ঘিরে গুলি চালাচ্ছিল। একজন সামনের দিক থেকে গুলি চালায় আরেকজন পিছন থেকে গুলি চালাচ্ছিল। তারপরেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি খাদের মধ্যে পড়ে যায়। প্রাথমিক তদন্তে এনআইএ এবং সেনাবাহিনী জানতে পেরেছে তিন জঙ্গিই রয়েছে এই রেয়াসিতে তীর্থযাত্রীদের বাসে হামলার ঘটনায়। তিন জঙ্গির মধ্যে এক জঙ্গির স্কেচ প্রকাশ করেছে পুলিশ। সেই সঙ্গে এই জঙ্গির খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই স্কেচ প্রকাশ করা হয়েছে।

হামলার পর কাশ্মীরের পোনি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেখানে ড্রোন নিয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালালেও এখনও কারোর খোঁজ পায়নি পুলিশ। তারপরেই আবার কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago