খবর লাইভ : ক্ষমা চাওয়ার পরেও স্বস্তি নেই। এবার অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ নিউটাউনের সংশ্লিষ্ট রেস্তোরাঁ মালিক। সেদিনের ঘটনায় যথাযথ তদন্ত চেয়ে আবেদন করে মামলা করার আর্জি রেস্তোরাঁ মালিকের। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
গত, শুক্রবার রাতে নিউটাউনের সাপুর্জির এলাকার একটি রেস্তোরাঁয় শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর। সেখানেই গাড়ি পার্কিং করা নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোহম। রেস্তোরাঁ মালিকের অভিযোগ ছিল, সোহম তাঁকে মারধর করেছে।
অন্যদিকে, সোহমের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করেছেন রেস্তোরাঁ মালিক। এই ঘটনায় সোহম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রেস্তরাঁ মালিক ও কর্মীরা। পালটা রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সোহম চক্রবর্তীও। পরে অবশ্য সোহম গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন। কিন্তু রেস্তোরাঁ মালিক শেষ দেখে ছাড়ার হুশিয়ারি দিয়েছেন।
ফলে এবার সেই ঘটনা গড়াল হাইকোর্ট পর্যন্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…