পুরীতে রথযাত্রা উপলক্ষে তুঙ্গে তৎপরতা! ভক্তদের জন্য বড় ঘোষণা মন্দির কর্তৃপক্ষের

খবর লাইভ : সামনেই আসছে রথযাত্রা। এবছর জুলাইয়ের ১৪ তারিখ জগন্নাথ দেবের রথযাত্রা। আর তার আগেই জোরকদমে শুরু প্রস্তুতি। ইতিমধ্যে নতুন রথ তৈরির কাজ শুরু হয়েছে। সেই ছবি সামনে এসেছে। তবে রথযাত্রার আগেই মন্দিরে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সূত্রের খবর, রথযাত্রার আগেই পুন্যার্থিদের জন্য খুলে যাচ্ছে মন্দিরের চারটি দরজা। যার ফলে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করতে হবে না পুণ্যার্থিদের। তাই এবার আরো সহজ হতে চলেছে দেবদর্শন।

আরও পড়ুনঃ নয়া সেনাপ্রধান পেল দেশ! কবে নেবেন দায়িত্ব?

অনেকদিন ধরেই পুরীর এই জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন ভক্তরা। এই মুহূর্তে ভক্তদের প্রবেশের জন্য কেবলমাত্র পুরীর সিংহ দ্বারটাই খোলা রয়েছে। ধীরে ধীরে আরো দুটি দরজা খোলারও ব্যবস্থা করা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী দু-চার দিনের মধ্যেই বাকি সবকটি দরজাও খুলে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই এই মর্মে প্রস্তুতি শুরু করে দিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন।

মূলত রথযাত্রার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে নির্দিষ্ট কোন দিনক্ষণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। গত রবিবার পুরীর জেলাশাসকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। তারপরেই সোমবার একটি দল পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে পৌঁছয় সোমবার। বর্তমানে এই মন্দিরের চারটি ফটক কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখার জন্য পুরির মন্দিরে পৌঁছেছিলেন ওই স্পেশাল টিম। মন্দিরের সিংহদুয়ারের সামনে দিয়ে যেভাবে সমস্ত নির্দিষ্ট নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভক্তরা জগন্নাথধামে প্রবেশ করেন, বাকি তিনটি দরজার ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হবে বলেই খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago