খবর লাইভ: কেন্দ্রে মিলিজুলি এনডিএ সরকারের অন্যতম মন্ত্রী হিসেবে সদ্য শপথ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। খুব স্বাভাবিক ভাবেই বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী
নাড্ডাকে এবার ছাড়তে হবে সভাপতির পদ। আর সেই জায়গা থেকেই জল্পনা শুরু হয়েছে দলের পরবর্তী সভাপতির নাম নিয়ে। কারণ বিজেপিতে এক ব্যক্তি, এক পদ নীতি অনুসারে নাড্ডার পক্ষে একইসঙ্গে দু’টো পদে আর থাকা হবে না।
এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে আচমকাই চর্চায় চলে এসেছে দলের অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের নাম। সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ এই নেতা বাংলা এবং তেলেঙ্গানার পাশাপাশিই ওড়িশায় বিজেপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নেতা। বিশেষ করে ওই রাজ্যের বিধানসভা নির্বাচনের কৌশলী হিসেবে তাঁর ভূমিকা ছিল যথেষ্টই। বিজেপির সেই ওড়িশা জয়ের ‘পুরস্কার’ই কি তাহলে পেতে চলেছেন সুনীল বনসল? রাজনৈতিক মহলে এখন এমন প্রশ্ন ঘোরাফেরা করছে।
বিজেপি সূত্র ব্যাখ্যা দিচ্ছে, এর আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়েও বনসলের অবদান ছিল অনেক। সেইসময় তিনি উত্তরপ্রদেশ বিজেপিতে সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। মূলত তারপরেই ‘পুরস্কার’ হিসেবে বনসলকে সরাসরি দিল্লিতে জাতীয় রাজনীতিতে নিয়ে চলে আসেন অমিত শাহ, জেপি নাড্ডারা।
এবার কি বনসলের জন্য আরও বড় কোনও ‘পদোন্নতি’ অপেক্ষা করছে? উত্তরটা সময় দেবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…