খবর লাইভ : একেই বলে দুরন্ত কামব্যাক। দীর্ঘ ১৬ মাস পর ভারতীয় দলে কামব্যাক করেই ছিনিয়ে নিলেন সেরা ফিল্ডারের পুরস্কার। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন ঋষভ পন্ত। ভয়াবয় গাড়ি দুর্ঘটনার পর ফের ভারতীয় দলের জার্সি গায়ে ফিরে এসেছেন পন্ত। আর ফিরে এসেই সেরা ফিল্ডারের পুরস্কার পান তিনি। পুরস্কার দেওয়ার জন্য ভারতীয় সাজঘরে আমন্ত্রণ জানানো হয়েছিল দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে। পন্তের এই প্রত্যাবর্তনে আবেগে ভাসলেন শাস্ত্রী।
আরও পড়ুনঃ বন্ধু বলেই তার সবটা ভালো নয়! এবার সোহম নিয়ে মুখ খুললেন দেব
পাকিস্তান ম্যাচের পর পন্তকে পদক দেওয়ার সময় শাস্ত্রী বলেন, ‘‘পন্তের দুর্ঘটনার খবর শুনে কেঁদে ফেলেছিলাম। হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সেই দৃশ্যও ছিল খুব খারাপ। ওই পরিস্থিতি থেকে পন্থের এভাবে ফিরে আসা অবিশ্বাস্য। তার উপর ভারত-পাকিস্তান ম্যাচে এমন পারফরম্যান্স! অসাধারণ।“ এখানেই না থেমে পন্ত আরও বলেন, “ তোমার ব্যাটিং নিয়ে কিছু বলার নেই। সবাই জানে তুমি কেমন ব্যাটিং করো। একাধিক বড় অস্ত্রোপচারের পর তোমার উইকেটরক্ষা দেখে আমি বিস্মিত। উইকেটের পিছনে কতটা জায়গা একা সামলে দিচ্ছ। কতটা কঠোর পরিশ্রম করে নিজেকে আবার এই জায়গায় নিয়ে এসেছ বুঝতে পারছি। মৃত্যুর মুখ থেকে তোমার এভাবে ফিরে আসা বহু মানুষকে অনুপ্রাণিত করবে। জয়টা তুমি ছিনিয়ে নিয়ে এসেছ। এই পদক তোমাকেই মানায়।“
গতকাল পাকিস্তানের বিরুদ্ধে শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পিছন থেকেও ম্যাচের রং বদলে দিতে সাহায্য করেন ঋষভ পন্ত। তিনটি ক্যাচ নেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…