খবর লাইভ : গতকাল টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। বাবর আজমদের ৬ রানে হারায় রোহিত শর্মার দল। সৌজন্যে যশপ্রীত বুমরাহ-এর দুরন্ত বোলিং। চার ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। টিম ইন্ডিয়াকে জয়ের রাস্তায় ফিরিয়ে এনেছেন তিনি। তবে ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেও অভিমানী বুমরাহ। ম্যাচ শেষে একরাশ অভিমান ঝড়ে পড়ে তাঁর গলায়। বললেন, অনেকেই ভেবেছিলেন আমার কেরিয়ার হয়তো শেষ।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা চাই, কলকাতা হাই কোর্টে শুভেন্দু
ম্যাচ শেষে বুমরাহ বলেন, “ একবছর আগে সবাই বলছিল, আমি হয়তো আর খেলতে পারব না, আমার কেরিয়ার শেষ। এখন আবার সব বদলে গিয়েছে। তারাই এখন আমার প্রশংসা করছে।“ বুমরাহ আরও বলেন, “ আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সামনে যে চ্যালেঞ্জ থাকে তার মোকাবিলা করি। সমস্যা সমাধানের চেষ্টা করি। শুধু নিজের খেলায় মন দিই। বাইরে কে কী বলছে, সেদিকে কান দিই না। সমালোচনা হবেই। বিতর্ক হবেই। কিন্তু সেসব কেউ মনে রাখবে না। দেশকে জেতালে সবাই মনে রাখবে। আমি আমার চারপাশে একটা বলয় বানিয়ে রেখেছি। তার মধ্যে কাউকে ঢুকতে দিই না।“
গতকাল টি-২০ বিশ্বকাপের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…