খবর লাইভ : সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের সঙ্গে গুলির লড়াই। রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ড এ ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা । এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ আট জনের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢোকে। দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে ১০-১৫ মিনিট ধরে লুটপাট চালায়।
এটা ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের উদ্দেশ্যে গুলি চালালে পাল্টা ডাকার দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয়। এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে। পুলিশের ছোড়া গুলিতে ডাকাত দলের একজন আহত হয়। যদিও দ্রুতগতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গয়না ডাকাত দল লুট করে নিয়ে গিয়েছে। কাউকেই এখনও পর্যন্ত ধরা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হিন্দি ভাষাভাষী ৮ জন যুবক হঠাৎ করেই ঢুকে এই ডাকাতির ঘটনা ঘটায়। এই ঘটনার পর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল। এই ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ডাকাত দলের হদিশ পেতে চেষ্টা করছে পুলিশ।তবে দিনে দুপুরে এ ধরনের ডাকাতির ঘটনায় ভয় ও আতঙ্ক ছড়িয়েছে রানীগঞ্জের বাজার এলাকায়।প্রসঙ্গত, গত বছর পুরুলিয়া শহর এবং রানাঘাটে এই সংস্থারই দু’টি সোনার দোকানে কার্যত একই ভাবে ডাকাতির ঘটনা ঘটে। বছর ঘুরতেই এ বার একই ঘটনা রানিগঞ্জে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…