খবর লাইভ : ছুটির সকালে একরাশ বিরক্তি নিয়ে ঘুম ভেঙেছে দক্ষিণবঙ্গবাসীর। প্যাচপ্যাচে গরমে ঘেমে একাকার সকলেই। রোদের তেজ সেরকম কড়া না হলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের দাপট চলবে। বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস বলছে, আজ ৪৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া , পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। ভ্যাপসা গরম অনুভূত হবে দক্ষিণ ২৪ পরগনাতেও। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় আপাতত শুকনো আবহাওয়ার পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলছে। শনিবার রাতেও জলপাইগুড়িতে বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই অবস্থা চলবে।দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…