সুর শুনে গান খুঁজে দেবে ইউটিউব! এসে গেল নতুন ফিচার

খবর লাইভ  :  পছন্দের গানের সুর গুনগুন করছেন কিন্তু কথাটা কিছুতেই মনে আসছে না। আমাদের চারপাশে কমবেশি সকলেই এরকম অবস্থার মধ্যে কখনও না কখনও পড়েন বা পড়েছেন। তখন নিজের উপর বড্ড বিরক্তি লাগে। গানের কথা জানেন অথচ সুর মনে পড়ছে না ,এইরকম ক্ষেত্রে অসুবিধা হয় না। সহজেই লিরিক্স টাইপ করে গান খুঁজে বের করে নেওয়া যায়। কিন্তু উল্টোটা হলে বড়ই সমস্যায় পড়তে হয়। এবার মুশকিল আসান করল ইউটিউব । এসে গেল বিশেষ এক ফিচার যা আপনার গুনগুন করতে থাকা সুর শুনে খুঁজে বের করে দেবে আসল গান!

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নানা প্রয়োজনীয় কাজের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে। এবার ইউটিউব মিউজিকে এসেছে এআই-চালিত এক নতুন ফিচার। এর মাধ্যমেই না মনে পড়া গানগুলো অনায়াসে খুঁজে বার করা যাবে। প্রায় চার বছর ধরে অ্যান্ড্রয়েডে এটি গুগল অ্যাপ্লিকেশনের অংশ ছিল। ২০২৩ সাল থেকে তা অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনের সঙ্গে জুড়ে যায়। বর্তমানে অফিসিয়াল ভাবে অ্যান্ড্রয়েডে (৭.০২ ভার্সন অথবা তার উপরের ভার্সনগুলোর ক্ষেত্রে) ইউটিউব মিউজিক অ্যাপ্লিকেশনে চিহ্নিত হয়েছে। নিজের ডিভাইসে গান সার্চ করার ফিচার খুঁজতে ইউটিউব মিউজিক অ্যাপের উপরের দিকের ডান দিকে যেতে হবে। সেখানে সার্চ আইকনে ক্লিক করলে মাইক্রোফোন সাইনের পাশে একটা নতুন ঢেউয়ের মতো আইকনের দেখা মিলবে। নতুন আইকনে ক্লিক করলে এমন একটি পেজে পৌঁছে যাবেন, যেখানে উপরের দিকে লেখা থাকবে ‘প্লে, সিঙ্গ অথবা হাম আ সং’-এর মতো কয়েকটি শব্দ। ব্যাস তারপর তো আপনার গুনগুন করে ওঠার পালা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago