নতুন কোচের হাত ধরে আসন্ন কলকাতার লিগের প্রস্তুতিতে নামতে চলেছে মোহনবাগান

খবর লাইভ  :  আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিতে চলেছে মোহনবাগান। কলকাতা লিগে সাফল্য পেতে এবারও শক্তিশালী রিজার্ভ দল তৈরি করছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামি ২৫ জুন থেকে ২০২৪-২৫ মরশুমের ঘরোয়া লিগ শুরু হওয়ার কথা। সেই টুর্নেমেন্টে নিজেদের মেলে ধরতে আগামী সোমবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে নেমে পড়বে বাগান ব্রিগেড। নতুন কোচ ডেগি কার্ডোজোর হাত ধরে প্রস্তুতি নামবে মোহনবাগান।

যুব পর্যায়ে দেশের অন্যতম সফল কোচ ডেগি গত মরশুমে ছিলেন এফ সি গোয়ায়। গোয়ার হয়ে বন্দোদকর মেমোরিয়াল ট্রফি ছাড়াও দেশের বিভিন্ন দলকে কোচিং করিয়ে নানা সময়ে অনেক ট্রফি পেয়েছেন তিনি। ডেগির সঙ্গে গোলকিপার কোচ হিসাবে থাকবেন বড় দলের সফল গোলকিপার অভ্র মণ্ডল। সহকারী কোচ হিসাবে থাকবেন বিশ্বজিত ঘোষাল।

ডেগীকে নতুন কোচ হিসাবে দায়িত্বে আনার পাশাপাশি ভাল দলও তৈরি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সিনিয়র দলের অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ সিং, সুহেল ভাট, অর্শ আনোয়ারের পাশাপাশি ফরদিন আলি মোল্লা, রাজ বাশফোর, সুমিত রাঠি, এনসন সিংরা তো আছেনই। পাশাপাশি সন্তোষ ট্রফির সফল গোলকিপার রাজা বর্মন, লিগের সফল ডিফেন্ডার সায়ন দাশ-সহ দেশের বিভিন্ন ক্লাব থেকে বেশ কিছু প্রতিশ্রুতিমান ফুটবলারকে নেওয়া হয়েছে দলে। কয়েকজন ফুটবলারকে ডাকা হয়েছে ট্রায়ালে। ফুটবলারদের বেছে নেওয়ার জন্য চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট ডেভালপমেন্ট দল। তারপর লিগের জন্য চূড়ান্ত দল বাছা হবে। এই দলটিকেই সর্বভারতীয় রিলায়েন্স যুব লিগে খেলানো হবে।

গত মরশুমে সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসাবে বেশ কার্যকর হয়েছিল রিজার্ভ দল। এবারও সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে দল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago