খবর লাইভ : আগামিকাল টি-২০ বিশ্বকাপের মহারণ। আগামিকাল বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচের আগে ঠিক করা হচ্ছে মাঠের পিচ। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত-বাবরা । এই স্টেডিয়ামের মাঠের পিচের পরিবর্তন করা হচ্ছে। এমনটাই জানাচ্ছে আয়োজকরা।
এই নিয়ে এক কর্তা বলেন, “আইসিসি এবং টি-২০ বিশ্বকাপের আয়োজকেরা বুঝতে পারছে যে নাসাউ স্টেডিয়ামের পিচে ধারাবাহিক বাউন্স নেই। সেই কারণে চেষ্টা করা হচ্ছে সেরা পিচ তৈরি করার। বাকি ম্যাচের কথা ভেবে পিচ ঠিক করার চেষ্টা চলছে।“ জানা যাচ্ছে, পিচে ঘাস রয়েছে। সেই সঙ্গে ফাটলও রয়েছে। সূত্রের খবর, এই ফাটল মেরামত করার চেষ্টা করছেন আয়োজকেরা। ফাটলের কারণেই অসমান বাউন্স তৈরি হচ্ছিল। পিচের উপর রোলার চালানো হচ্ছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। ভারতের ম্যাচ হয়েছিল নিউ ইয়র্কে। সেই ম্যাচে অসমান বাউন্স দেখা গিয়েছিল। কোনও বল বুকের উচ্ছতায় উঠছিল, কোনও বল আবার খুব নিচু হয়ে যাচ্ছিল। পিচে যে গণ্ডগোল রয়েছে তা আয়োজকেরা মেনে নিয়েছেন।
আরও পড়ুনঃ দার্জিলিং মেলে দুষ্কৃতী তাণ্ডব, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল
এদিকে আগামিকালের ম্যাচ নিয়ে প্রস্তুতি তুঙ্গে টিম ইন্ডিয়া শিবিরে। পাকিস্তানের বিরুদ্ধে জয়ই লক্ষ্য ভারত অধিনায়ক রোহিত শর্মার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…