তৃণমূলের ৩৮ শতাংশ মহিলা সাংসদ, সংসদীয় কমিটি ঘোষণা করে জানালেন দলনেত্রী

খবর লাইভ : সারা পৃথিবীর বুকে আমি জানি না, খোঁজ নেব, তবে ভারতের বুকে আমাদের নির্বাচিত মহিলা সাংসদের ৩৮ শতাংশ- যেটা সর্বোচ্চ। শনিবার, কালীঘাটে দলীয় বৈঠকের পরে নির্বাচিত মহিলা ব্রিগেডকে পাশে নিয়ে জানালেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, হরিয়ানার কৃষকদের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। এর মধ্যেও মহিলা প্রাধান্য দোলা সেন, সাগরিকা ঘোষের সঙ্গে থাকছেন ডেরেক ও’ব্রায়েন।

আরও পড়ুনঃ নতুন কোচের হাত ধরে আসন্ন কলকাতার লিগের প্রস্তুতিতে নামতে চলেছে মোহনবাগান

একনজরে সংসদীয় কমিটি-
• সংসদীয় কমিটির চেয়ারপার্সন – মমতা বন্দ্যোপাধ্যায়
• লোকসভার দলনেতা – সুদীপ বন্দ্যোপাধ্যায়
• উপ দলনেতা – কাকলি ঘোষ দস্তিদার
• চিফ হুইপ – কল্যাণ বন্দ্যোপাধ্যায়
• রাজ্যসভার দলনেতা – ডেরেক ও ব্রায়েন
• উপ দলনেতা – সাগরিকা ঘোষ
• চিফ হুইপ – নাদিমুল হক

তৃণমূল সুপ্রিমো জানান, ”বাংলার যা যা পাওনা আছে আমরা চাই সেগুলো আগে দিয়ে দেওয়া হোক। আমাদের এবার শক্তি অনেক বেশি।” একই সঙ্গে মমতা জানান, ডেরেক, দোলা, নাদিম, সাগরিকা যাবে হরিয়ানায় কিশানদের সঙ্গে দেখা করবে। তাঁদের ডেইলি ওয়েজ নিয়ে দাবি তুলবে।

ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরাবরই মহিলাদের সবক্ষেত্রে এগিয়ে আসার বিষয় উৎসাহ ও অনুপ্রেরণা দেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে দলের টিকিট দেওয়ার বিষয়ও মহিলা মুখেই আস্থা রেখেছিলেন তৃণমূল  সুপ্রিমো। আর তাতেই বাজিমাৎ। ২৯ জয়ী তৃণমূল প্রার্থীর মধ্যে ১১ জনই মহিলা। এবারের লোকসভা ভোটে ১২ জন মহিলাকে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁদের মধ্যে ১১ জনই জয়ী। শুধু একজন- বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডল জিততে পারেননি। সেই বিষয়ে নিয়েও এদিন মমতা ক্ষোভ উগরে দেন। জানান, জোর করে অবজার্ভার দিয়ে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago