খবর লাইভ : আগামী রবিবার টি-২০ বিশ্বকাপের মহা ভোল্টেজ ম্যাচ। ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। লক্ষ্য লক্ষ্য টাকায় বিক্রি হয়েছে বিশ্বকাপের টিকিট। তবে এই ম্যাচ ঘিরে চিন্তার ভাজ ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ এই ম্যাচ নাকি ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে। এমনটাই জানাল স্থানীয় আবহাওয়া দপ্তর।
এই নিয়ে শুক্রবার আবহাওয়া দপ্তর বলেছে, আগামী ৯ জুন স্থানীয় সময় বেলা ১১টায়, অর্থাৎ ম্যাচ শুরুর আধ ঘণ্টা পর ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৪টে পর্যন্ত ৪৫-৫০ শতাংশ বৃষ্টি হতে পারে। তারপর থেকে বৃষ্টির হার খানিকটা কমে ৩০ শতাংশ হতে পারে। এর অর্থ, নির্ধারিত ম্যাচের পুরো সময়টাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন সমর্থকরা। মোটা টাকা খরচ করে টিকিটও কেটে ফেলেছেন তারা।জানা যাচ্ছে, এই ম্যাচের ন্যূনতম টিকিটমূল্য ভারতীয় মুদ্রায় ২৫ হাজার টাকা। প্যাভিলিয়ন ও বাউন্ডারি আসনের টিকিটের দাম আনুমানিক দেড় লক্ষ টাকা। টিকিটের মূল্য সর্বোচ্চ কর্নার ও ডায়মন্ড ক্লাবে প্রায় ৮ লক্ষ টাকা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…