ভোট মিটতেই সংসদ ভবনের বাইরে আটক তিন সন্দেহভাজন

খবর লাইভ : যত কাণ্ড সংসদে। ফের সংসদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। শুক্রবার সাতসকালে সংসদ ভবনের বাইরে তিন সন্দেহভাজনকে আটক করল সিআইএসএফ। তাদের থেকে জাল আধার কার্ড উদ্ধার হয়েছে বলে খবর। এদিকে আগামী ৯ জুন শপথগ্রহণ অনুষ্ঠান। আর সেই মতো শুক্রবার এনডিএ-র বৈঠকের কয়েক ঘণ্টা আগে ৩ সন্দেহভাজনকে আটকের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লিতে সংসদ ভবনের তিন নম্বর গেটের কাছ থেকে আটক করা হয় ৩ সন্দেহভাজনকে। দিল্লি পুলিশ তাঁদের আটক করে এবং পরে তাদের সিআইএসএফের হাতে তুলে দেয়। এদিকে ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে জাল পাসপোর্ট ও আধার কার্ড। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আচমকা কী উদ্দেশ্যে তারা সেখানে ঘোরাঘুরি করছিল বা নেপথ্যে কোনও কারণ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজই আদালতেও পেশ করা হবে বলে খবর।

আরও পড়ুনঃ বাড়বে তাপমাত্রা, বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই নেই! সাফ জানাল হাওয়া অফিস

শুক্রবারই সংসদের সেন্ট্রাল হলে বৈঠক রয়েছে এনডিএ-র। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থেকে শুরু করে নবনির্বাচিত সাংসদ, পুরনো মন্ত্রিসভার সদস্য -সকলেই এই বৈঠকে যোগ দেবেন। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি ও বিজেপির সমস্ত শীর্ষ নেতৃত্বরা। তার আগেই এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এমন কাণ্ড এই প্রথম নয়, গত বছর সংসদে প্রতিবাদ দেখাতে ঢুকে পড়েছিল কয়েকজন। স্মোক ক্যান নিয়ে তারা সংসদের ওয়েলে ঝাঁপিয়ে পড়ে। তখনো অশান্ত হয়ে ওঠে সংসদ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago