খবর লাইভ : প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার দুপুর আড়াইটের কিছু সময় পর সাংবাদিক বৈঠক করেন রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। এদিন জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের পাশাপাশি প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। তবে অনলাইনে রেজাল্ট জানার জন্য আরও ৯০ মিনিট অপেক্ষা করতে হবে।
ফলাফল প্রকাশের পর দেখা যায় রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের পড়ুয়া কিংশুক পাত্র, দ্বিতীয় কল্যানীর শুভ্রদীপ পাল, তিনি কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুলের পড়ুয়া।
তৃতীয় কৃষ্ণনগরের বিবস্বন বিশ্বাস, তিনি কৃষ্ণনগরের বিশাল মোরো স্কুলের ছাত্র। চতুর্থ স্থানে রয়েছেন শিলিগুড়ির ইরাদ্রি বাসু খান্দ, তিনি ডাবগ্রাম-ফুলবাড়ির দার্জিলিং পাবলিক স্কুলের পড়ুয়া। পঞ্চম নরেন্দ্রপরের বাসিন্দা কলকাতার সাউথ হাইস্কুলের পডুয়া ময়ূখ চৌধুরী, ষষ্ঠ হয়েছেন হুগলির ত্রিবেণী টিসু বিদ্যাপীঠের পড়ুয়া ঋতম বন্দ্যোপাধ্যায়। সপ্তম
আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের পড়ুয়া অভীক দাস। অষ্টম হয়েছেন রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র অথর্ব সিংহানিয়া। নবম স্থান অধিকার করেছেন স্কটিশ চার্চ কলেজিয়েট হাইস্কুলের পড়ুয়া সৌনক কর এবং দশম স্থানে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের প্রতাপগড়ের বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া বিজিত মইশ।
তবে গতবারের থেকে এবছর বেড়েছে পাশের হার। জয়েন্টে পাশের হার বেড়ে দাঁড়াল ৯৯.৫৩ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। তবে কবে থেকে এবারের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। বুধবার সাংবাদিক বৈঠকে কাউন্সেলিংয়ের সম্ভাব্য সময় নিয়ে মুখ খুলতে চাননি রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি জানান কাউন্সেলিং যাতে দ্রুত করা যায়, সেজন্য যাবতীয় পদক্ষেপ করা হবে।
উল্লেখযোগ্যভাবে এবার জয়েন্ট পরীক্ষার মেধাতালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে চারজন হলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। চলতি বছর পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন। তার মধ্যে ৭৯,০২৫ ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৪,৪৬৭ । উত্তীর্ণের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭৮ হাজার ৬২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…