বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারলেন জওয়ান! হতবাক হবু সাংসদ

খবর লাইভ : বিজেপির সাংসদ হিসেবে ইনিংস শুরু করার আগেই ভারতীয় জওয়ানের হাতে চড় খেলেন কঙ্গনা রানাউত। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই মাণ্ডির হবু সাংসদকে সপাটে ‘চড়’ মারলেন এক মহিলা জওয়ান! কিন্তু কেন? সূত্রের খবর একুশ সালে দিল্লির রাজপথে মাসখানেক ধরে চলা পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন বলি অভিনেত্রী। তার জেরেই তিন বছর পর থাপ্পড় খেলেন বিজেপি নেত্রী।

কঙ্গনাকে চড় মারা ওই মহিলা জওয়ান পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। নরেন্দ্র মোদি -অমিত শাহকে তুষ্ট করতে কৃষক আন্দোলন নিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ও বলতে ছাড়েননি তিনি। শুধু তাই নয়, বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা যখন ঘোষণা করলেন মোদি তখন তিনি কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন। কঙ্গনার বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের একাংশ বেশ অসন্তুষ্ট ছিলেন। অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল । পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল কঙ্গনাকে। এমনকি তাঁর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কৃষকরা। এবার সেই রাগের জেরেই কঙ্গনাকে সপাটে চড় মারলেন এক মহিলা জওয়ান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago