যুবভারতীতে সুনীলের শেষ আন্তর্জাতিক ম্যাচ, নামার আগে কী বললেন বিদায়ী অধিনায়ক ?

খবর লাইভ : আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী। এই ম্যাচেই শেষ জার্সি গায়ে নামতে চলেছেন ভারত আধিনায়ক। আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, এখনই ফুটবল থেকে সরে আসছেন না তিনি। ক্লাব ফুটবলে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলবেন ৩৯ বছর বয়সী তারকা। শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগে ভাসলেন সুনীল। জানালেন ফুটবলকে বিদায় জানানোর পর কী করবেন?

শেষ ম্যাচে নামার আগে কোচ হওয়ার সমস্ত সম্ভাবনাই উড়িয়ে দিয়েছেন সুনীল। সাংবাদিক সম্মেলনে পাশে বসে থাকা কোচ ইগর স্টিম্যাচকে দেখিয়ে তিনি বলেন, ‘আমি ৫ বছর আগে এই মানুষটাকে দেখেছিলাম কী দারুণ দেখতে হ্যান্ডসম। আর এখন দেখুন, পাঁচ বছরে যেন ১৫ বছর বয়স বেড়ে গিয়েছে তাঁর। আমি খুব স্বার্থপর। তাই এখনই কোচ হওয়ার কোনও সম্ভাবনা নেই।’ একথা যখন সুনীল বলছেন ঠিক সেই সময়েই মুখ খোলেন স্টিম্যাচ। তিনি বলেন, ‘আমি ওকে প্রেসিডেন্ট দেখতে চাই।’ প্রেসিডেন্ট বলতে তিনি কি এআইএফএফ প্রেসিডেন্ট বলতে চাইলেন? নাকি রাজনীতিতে আসার উপদেশ দিচ্ছেন তা যদিও বোঝা যায়নি।

আরও পড়ুনঃ বৃহস্পতিবার থেকেই বন্ধ শিয়ালদহ স্টেশনের ৫ প্ল্যাটফর্ম! বাতিল ৮৮ লোকাল
এদিকে কুয়েতের বিরুদ্ধে কঠিন ম্যাচে খেলতে নামছে ভারত। সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ। সুনীল ছেত্রীর শেষ ম্যাচ দেখতে পাবেন ফ্রিতেই। টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে দেখা যাবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাশাপাশি ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও সিনেমাতে। এই ম্যাচে জিততেই হবে ভারতকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago