খবর লাইভ : দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেললেন সুনীল ছেত্রী। এদিন যুবভারতীতে ফিফা বিশ্বকাপ কয়লিফায়ার্স ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-কুয়েত। সেই ম্যাচ শেষ হলো গোলশূন্য ভাবে। ম্যাচে একাধিকবার এক্রমণে গেলেও জীবনের শেষ দেশের ম্যাচের গোল পেলেন না সুনীল।
সুনীলের বিদায়ী ম্যাচে উপস্তিত ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন প্রাক্তন ফুটবলার আই এম বিজয়ন, আলভিটো ডিকুনহা, দীপঙ্কর রায়, রহিম নবী, মেহতাব হোসেন, রেনিডি সিং, স্ত্রী সোনম ভট্টাচার্য, সুনীলের শাশুরিমা, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন সুনীলের বাবা মাও। ছেলের খেলা দেখতে এসে আবেগে ভাসলেন তারা। এদিন সুনীলের বিদায়ী ম্যাচে ভারত অধিনায়ককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন ম্যাচের প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৪ মিনিটের মাথায় সুযোগ চলে আসে কুয়েতের সামনে। তবে তা কাজে লাগাতে পারেনি কুয়েত ফুটবলার। ম্যাচের ১০ মিনিটের মাথায় ভালো সুযোগ পায় টিম ইন্ডিয়া। তবে তা কাজে লাগাতে পারেননি লিস্টন কলাসো। এরপর চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচে ২৫ মিনিটে ফের সুযোগ আসে ভারতের সামনেও। যা কাজে লাগাতে ব্যর্থ হন আনোয়ার আলি। ম্যাচের ৩৩ মিমিতে ফের সুযোগ পায় টিম ইন্ডিয়াও। বল পান সাহল আব্দুল সামাদও। তিনি পাস বাড়ান নিখিল পুজারিকে। তবে তিনি গোল করতে ব্যর্থ হন। এরপর একের পর এক আক্রমণে গেলেও গোল করতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। প্রত্যমার্ধেও ম্যাচের ফলাফল থাকে গোল শূন্যও।
ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণ চালায় টিম ইন্ডিয়া। যার ফলে ম্যাচের ৪৭ মিনিটে সুযোগ চলে আসে ভারতের সামনেও। এক গোলরক্ষককে পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হোন রহিম আলি। এরপর চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াইও। তবে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দুই দলই। ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…