খবর লাইভ : সব শাখায় ১২ কামরার ট্রেন চালানোই লক্ষ্য। সেকারণেই শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ থাকবে। রবিবার দুপুর পর্যন্ত ওই পাঁচটি প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন ছাড়বে না, প্রবেশও করবে না বলে সাফ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং-সহ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলবে ওই পাঁচটি প্ল্যাটফর্মে। সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, ক’দিন শিয়ালদহ থেকে ট্রেন যাতায়াত করার ক্ষেত্রে সময় বেশি লাগবে অর্থাৎ ট্রেন দেরিতে চলবে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকেই শিয়ালদহের সব শাখায় ১২ কামরার ট্রেন চলবে।স্বাভাবিকভাবেই শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে একসঙ্গে পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকলে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে ট্রেন পরিষেবায়। শিয়ালদহের মেন ও বনগাঁ শাখার ট্রেনগুলিই সাধারণত ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করে। ওই তিন দিন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন। শিয়ালদহে মোট ২১টি প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে।
রেল সূত্রে খবর, প্রতিদিন শিয়ালদহ থেকে আপ-ডাউন মিলিয়ে মোট ৮৯৪টি ট্রেন চলাচল করে। তবে শুক্র থেকে রবিবার পর্যন্ত ৮০৬টি ট্রেন চলবে। যদিও ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসা-যাওয়া করবে ওই লোকালগুলি। লোকাল ছাড়াও চার জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ডিআরএম জানিয়েছেন, শিয়ালদহ-অজমের সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল এক্সপ্রেস ওই তিন দিন শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে আসা-যাওয়া করবে। কোনও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…