খবর লাইভ : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী রোহিত ব্রিগেড। যদিও প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে হালকা ভাবে নিতে চাইছে না মেন ইন ব্লু। আজ সম্ভাব্য একাদশ কী হতে পারে এবং ওপেনিং জুটি হিসেবে কারা মাঠে নামবেন সেই দিকে আগ্রহ রয়েছে ক্রীড়া প্রেমীদের। রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি, না যশস্বী জয়সওয়াল কাকে দেখা যাবে তাই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। বুধবার ভারতীয় সময়ে রাত আটটা থেকে ম্যাচ শুরু, তার আগে সামনে এলো সম্ভাব্য একাদশের তালিকা।
৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পরাজিত হতে হয়েছে টিম ইন্ডিয়াতে। সেই দুঃখ ঘোচাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম থেকেই মরিয়া হয়ে ঝাঁপাতে চায় বিরাট-রোহিত-হার্দিকরা। যেহেতু যশস্বীর আইপিএল পারফরম্যান্স খুব একটা ভাল নয়, আই সেক্ষেত্রে ভারত অধিনায়কের সঙ্গে ওপেন করতে নামতে পারেন বিরাট কোহলি। ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ শুধু যে কামব্যাক করেছেন তাই নয় নিজেকে প্রমাণ করেছেন তাই প্রথম একাদশে তাঁর জায়গা পাকা। আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার সূর্য কুমার যাদব দলে থাকছেন। মাঝের ওভার গুলোতে দারুণ কিছু শট খেলার জন্য শিবম দুবে এবং সহ অধিনায়ক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে আজকের ম্যাচে দেখা যাবে। এরপর রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং থাকছেন বলেই মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…