প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগেই এনডিএ-র সংসদীয় দল এবং নেতৃত্বের বৈঠক ডাকলেন মোদি

খবর লাইভ : দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী পদে বুধবারই ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে ইস্তফাপত্র দিয়ে এসেছেন তিনি। তবে এনডিএ-র তৃতীয় দফার সরকারেও নরেন্দ্র মোদিই যে প্রধানমন্ত্রী হবেন, তা একপ্রকার নিশ্চিত। পুরানো সংসদ ভবনে ৭ জুনের বৈঠকেই এনডিএ-র শরিকেরা নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করবেন বলে জানা গিয়েছে। তবে এবারের লোকসভা নির্বাচনের ফলাফলের প্রভাব যাতে কোনওভাবে কোনও শরিক দলের উপর না পড়ে এবং জোট ঠিক রাখা যায়, সেটাই এখন লক্ষ্য। তাই প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগেই এনডিএ-র সংসদীয় দল এবং নেতৃত্বের বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, আগামী ৮ জুন শনিবার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। তার আগের দিন অর্থাৎ ৭ জুন, শুক্রবার এনডিএ-র সংসদীয় দল এবং নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী স্বয়ং। সরকার পরিচালনায় এনডিএ জোট সুসংহত রাখাই এখন লক্ষ্য।বিজেপি সূত্রে খবর, নতুন সরকার গঠন নিয়েই আগামী ৭ জুন জোট শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। পুরানো সংসদ ভবনের (সংবিধান সভা) সেন্ট্রাল হলে হবে বৈঠক। এনডিএ-র সব মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে । থাকবেন এনডিও শরিক সংসদীয় দলের নেতারাও। এই বৈঠকের জন্য প্রত্যেক শরিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব রাজনাথ সিং।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago