স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল নিকোবরের শম্পেন জনজাতি

খবর লাইভ : এবারের লোকসভা নির্বাচনে আন্দামান নিকোবরে ইতিহাস গড়ল কমিশন। তাদের উদ্যোগে স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল হল নিকোবরের শম্পেন জনজাতিরা। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সোমবার সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই তথ্য জানান। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘শহরের আভিজাত্যের ভিড়ে ঢাকা পড়ে যায় দেশের জনজাতি সম্প্রদায়ের মানুষরা। কিন্তু এবারের গণতন্ত্রের উৎসবে অংশ নিয়েছেন বহু আদিবাসী জনজাতির মানুষ। এই প্রথমবার ভোট দিয়েছেন নিকোবরের শম্পেন জনজাতি সম্প্রদায়ের মানুষরা।

আরও পড়ুনঃ কমিশনের দুই হিসেব, শেষ দফাতেও রাতারাতি বাড়ল ভোট!

নির্বাচন কমিশনার জানান, ভোট উৎসবে শম্পেন জনজাতির অংশগ্রহণের ছবি কমিশনের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। এছাড়াও দেশের ১২৬টি গ্রাম ও ১৯৯টি বিচ্ছিন্ন এলাকায় এই প্রথমবার ভোটগ্রহণ হয়েছে। ছত্তিশগড়ের সরগুজার ১০০টি পোলিং বুথে প্রথমবার ভোট গ্রহণ হয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে ৮৮ শতাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের জনগণনা অনুযায়ী নিকোবরের শম্পেন জনজাতির জনসংখ্যা ২২৯। তাঁদের মধ্যে ৯৮ জন ভোটার। জঙ্গল থেকে বেরিয়ে এদের মধ্যে ভোটদান করেন ৭ জন। ভোট দানের আগে তাদের ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। ভোট দেওয়ার পর নির্বাচন কমিশনের তরফে তৈরি করা সেলফি জোনে ভোটার কার্ড হাতে ছবি তুলতেও দেখা যায় তাদের।বিপন্নপ্রায় জনজাতির ভোটে অংশ নেওয়াকে নিরাবাচন কমিশনের সাফল্য বলে উল্লেখ করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago