খবর লাইভ : লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। আর ভোট মিটতেই জাতীয় সড়কে গাড়ি নিয়ে যাতায়াতকারীদের পকেটে টান পড়ল। জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দেশের সব জাতীয় সড়কে গড়ে ৫ শতাংশ করে টোল ট্যাক্স বাড়ানো হল। সোমবার, ৩ জুন থেকেই বর্ধিত হারে টোল ট্যাক্স দিতে হবে।
পয়লা এপ্রিল থেকেই এই টোল ট্য়াক্স বাড়ার কথা ছিল, কিন্তু ভোটের কথা মাথায় রেখে সেটা পিছিয়ে দেওয়া হয়। ভোট মিটতেই এবার সাধারণ মানুষের ওপর চাপল বাড়তি টোলের চাপ।জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, যানবাহন পিছু পাঁচ শতাংশ করে টোল ট্যাক্স বৃদ্ধি করা হবে। সেই হিসাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আয়বৃদ্ধি হতে চলেছে বছরের মাঝামাঝি সময় থেকেই। রাজ্য পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, পাইকারি মূল্যের সূচকের নিরিখে প্রতি বছরই টোল ট্যাক্স ফি সংশোধন করা হয়। সেই নিয়ম মেনে এ বারও জাতীয় সড়কে যানবাহনের শুল্ক বৃদ্ধি করা হয়েছে।
ওয়াকিবহালমহলের মত, টোল ফি বৃদ্ধি হলে স্বাভাবিক নিয়মে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হতে পারে। কারণ, দ্রুত পচনশীল পণ্য তাড়াতাড়ি স্থানান্তরিত করতে বড় ভরসা জাতীয় সড়ক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…