ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর

খবর লাইভ  :  ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সপ্তম তথা শেষ দফার ভোট সমাপ্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় রাজ্য বিজেপির কার্যালয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই তিনি এই দাবি করেন।

শুভেন্দু বলেন, “হরিয়ানা, বিহারে এ রকম দেখা যেত। এ বার এখানে এই প্রবণতা শুরু হয়েছে। আপনারা আজ দেখেছেন কী ভাবে রেখা পাত্র, শীলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইতকে পরিকল্পিত ভাবে বাধা দেওয়া হয়েছে বুথ কেন্দ্র পরিদর্শনের সময়। আপনারা ডায়মন্ড হারবারে দেখেছেন, কেন্দ্রীয় বাহিনীকে কোনও পদক্ষেপ করতে না দিয়ে রাজ্য পুলিশ চার ঘণ্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফলতায় রাস্তার উপরে আটকে রেখেছে। যাতে তিনি অন্য কোনও বুথে যেতে না পারেন। এবং এক সাংবাদিক বন্ধু-সহ সারা দিনে আহতের সংখ্যা শতাধিক। বেশির ভাগ প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেলেও ৪০ থেকে ৫০ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।” এর পরেই ডায়মন্ড হারবার কেন্দ্রের ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলেন শুভেন্দু। ফলতায় ২৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। বজবজ, মহেশতলা বিধানসভা এলাকার বহু বুথেও পুনর্নির্বাচনের দাবি করেছেন বিরোধী দলনেতা। জয়নগর, ক্যানিং পূর্বের বেশ কিছু বুথেও পুনর্নির্বাচনের দাবি করেন তিনি। যাদবপুর কেন্দ্রের অন্তর্গত ভাঙড়-১ ব্লকের বেশ কয়েকটি বুথেও পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর।

শেষ দফার ভোটে ডায়মন্ড হারবার থেকে বেশ কিছু অশান্তির খবর সামনে আসে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আটকৃষ্ণ রামপুরের ২৭১ নম্বর বুথের ভুয়ো এজেন্টকে বুথ থেকে বার করে দেন প্রিসাইডিং অফিসার। বুথের বাইরেই সেই এজেন্টের সঙ্গে হাতাহাতি হয় সিপিএম প্রার্থী প্রতীক-উর রহমানের। এর পরই মুখ লুকিয়ে পালান সেই ভুয়ো এজেন্ট। প্রতীক-উরের অভিযোগ, ওই ভুয়ো এজেন্ট আদতে স্থানীয় তৃণমূল নেতা। বুথের ভিতরে সিপিএম এজেন্ট হিসাবে বসেছিলেন তিনি। ডায়মন্ড হারবারে বজবজ বিধানসভার বাদামতলা স্কুলের ৫২ এবং ৫৩ নম্বর বুথে বিজেপি এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ওই বিজেপি এজেন্টের সমস্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। এ ছাড়াও সারা দিনে নানা জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। তার পরেই পুনর্নির্বাচনের দাবি জানালেন শুভেন্দু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago