নজরে ওয়েবকাস্টিং! শেষ দফার ভোটের আগে বড় ঘোষণা নির্বাচন কমিশনের

খবর লাইভ : বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও বন্ধ রাখতে হবে। সপ্তম তথা শেষ দফার ভোটে নির্বাচন কমিশনের নজরে ওয়েবকাস্টিং। বৃহস্পতিবার কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভোটগ্রহণ পর্বে ক্যামেরা ঠিকঠাক চলছে কি না, তা নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকেই। এ নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুনঃ শিক্ষকদের কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়োগে ‘না’! বড় নির্দেশ নির্বাচন কমিশনের
কমিশন সূত্রে খবর, কোনও কারণে কোনও বুথে ওয়েবকাস্টিং বন্ধ হলে তার উপযুক্ত জবাব দিতে হবে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে। তবে প্রিসাইডিং অফিসারের জবাব সন্তোষজনক না হলে সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এমনকি, কোনওরকম গাফিলতি নজরে পড়লে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করতে বলা হয়েছে। কমিশন সাফ জানিয়েছে, ১০০ শতাংশ বুথেই থাকবে ওয়েবকাস্টিং। তবে কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে ওয়েবকাস্টিং সম্ভব নয়।

ইতিমধ্যে রাজ্যের প্রান্তিক কেন্দ্রগুলিতে ভোট কর্মী ও নিরাপত্তারক্ষীদের বৃহস্পতিবারই পাঠিয়ে দিয়েছে কমিশন।সপ্তম দফায় রাজ্যে ৯ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে চলবে ভোটগ্রহণ। তার মধ্যে ৩,৭৪৮টি স্পর্শকাতর। কমিশন জানিয়েছে, সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে রাজ্যে। ৩৩ হাজার ২৯২ জন রাজ্য পুলিশ কর্মীও মোতায়েন থাকছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago