খবর লাইভ : বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ। কোথাও সঙ্গে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই ডানলপ, বরাহনগর, দমদম পার্ক, শ্যামবাজার, বেহালা, বাগুইআটি, এন্টালি, বিধাননগর, কালিকাপুর, সল্টলেক, নিউ টাউন, যাদবপুর, গড়িয়া, পাটুলি, গল্ফগ্রিন, ঢাকুরিয়া, সেলিমপুর এলাকায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি শুরু হয়েছে। হুগলির বৈদ্যবাটি এলাকায় প্রবল বজ্রপাতের কারণে নেট পরিষেবা ব্যাহত হয়েছে। ঝড়বৃষ্টি হচ্ছে চন্দননগরেও। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও বৃষ্টি শুরু হয়েছে।
আরও পড়ুনঃ শেষ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নজর কমিশনের
রেমাল পরবর্তী কয়েক দিন ভ্যাপসা গরমের দরুণ নাজেহাল পরিস্থিতি ছিল দক্ষিণবঙ্গবাসীর। তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও আর্দ্রতার পরিমাণ ছিল বেশি। সেই জন্য অস্বস্তি ভাব ছিল বেশি।
শনিবার থেকে দক্ষিণবঙ্গের অনেক জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মূলত এর জেরেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…