খবর লাইভ : ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। নিউ ইয়র্কের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণা করা হবে ১১ জুলাই।
২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্য়ানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ-সংক্রান্ত মামলায় ডোনাল্ড ট্রাম্পের নাম জড়ায়। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলার পরে ৩৪টি অভিযোগের সবকটিতে তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পর্নস্টারকে ঘুষ দেওয়া এবং সেই হিসেব লুকোতে ব্যবসা সংক্রান্ত রেকর্ডে গোলমাল করার অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলেও আসন্ন নির্বাচনের লড়াইয়ে আপাতত থাকতে পারবেন ট্রাম্প।
আরও পড়ুনঃ ভ্যাপসা গরম থেকে মুক্তি দিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু
এই বিচার প্রক্রিয়ায় বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা বিচার প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট বলে তোপ দেগেছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, তিনি দোষী কি না সেটা বলবেন আমেরিকার জনগণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…