ভোটের শেষ দিনের প্রচারে ১২ কিমি পদযাত্রা মমতার

খবর লাইভ : লোকসভা ভোটের শেষ দিনের প্রচারে যাদবপুর থেকে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী। যদিও তার আগেই যাদবপুরে দাঁড়িয়ে মমতা বলেন, যাদবপুর সব সময় পাশে থেকেছে। ক্ষমতায় আমরাই আসছি।

আরও পড়ুনঃ বিহারে মাইনে কাটা গেল ১৬ শিক্ষক-শিক্ষিকার! কেন জানেন?

মমতার সংযোজন, চেয়ারের দাম আছে। চেয়ারকে কেয়ার করে না। আবার দেখবেন প্রচার শেষ হলেই কোথাও না কোথাও বসে পড়ে। যা হয় মানুষের জন্য ভাল হয়। আবার দেখা হবে।

আগামী শনিবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট। একাধিক কেন্দ্রের পাশাপাশি নির্বাচন রয়েছে যাদবপুর ও কলকাতা দক্ষিণেও। বৃহস্পতিবার প্রচারের শেষ দিন ছিল। তাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভোটের প্রচারে সকাল থেকেই ইতি-উতি ছুটেছেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায়ের সমর্থনে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো।

এদিনের মিছিল শুরু হয় যাদবপুর সুকান্ত সেতু থেকে। এরপর তা পৌঁছয় বালিগঞ্জ ফাঁড়ি। সেখান থেকে পদযাত্রা করে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন ল্যান্ডস ডাউন। তারপর পদ্মপুকুর, যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখোপাধ্যায় রোডে পৌঁছয় মিছিল। সেখান থেকে গোপালনগল ক্রসিংয়ে এসে শেষ হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago