৭৩ বছর বয়সেও এ রাজ্যে ২৪ টি সভা করেছেন মোদি!

খবর লাইভ : এখনও পর্যন্ত ২৩ টি জনসভা করেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। রাজ্যে প্রথমবারের জন্য একটি রোড-শো করেছেন। সব মিলিয়ে ভোট পর্বে ২৪ টি (১ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত) কর্মসূচি। আরও একটি কর্মসূচি ছিল তমলুক লোকসভার জন্য।ক্লান্তি? তার লেশমাত্র চোখে পড়েনি। কিন্তু সব শেষ উঠে আসে সেই ‘কোটি টাকার’ প্রশ্ন এই খাটুনি-এই পরিশ্রম বঙ্গভূমিতে কি আখেড়ে চওড়া হাসি ফোটাবে পদ্মশিবিরে? বয়স মাত্র ৭৩ বছর। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চারটি সভা করেছিলেন। পরবর্তীতে ১৯ টি সভা করেন তিনি। আরামবাগ লোকসভায় ১ মার্চ সভা করেন (প্রশাসনিক এবং রাজনৈতিক)। আবার ওই লোকসভায় পরবর্তীতে ফের একটি সভা করেন। কৃষ্ণনগরেও ভোট ঘোষণার আগে ২ মার্চ (প্রশাসনিক ও রাজনৈতিক) সভা করেন। আবার ওই লোকসভার ভোটের কয়েকদিন আগে ফের সভা করেন মোদি।

এবার উত্তর কলকাতায় মোদি রোড-শো করেছেন। সেখানে উপচে পড়েছে ভিড়। রাস্তার দু’ধারে মোবাইল হাতে দাঁড়িয়েছিলেন মানুষ। বাড়ির ঝুল বারান্দা দিয়েও উঁকি-ঝুঁকি মারতে ব্যস্ত ছিলেন অনেকে। তবে বিজেপি-র অন্দরে কান পাতলে শোনা যায়, মোদি ছাড়া দলের কোনও কেন্দ্রীয় নেতাই লোকসভায় এ বঙ্গে অন্তত এত কর্মসূচি করেননি। ওয়াকিবহালমহলের মত, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি অনেক আসনের হিসাব নিকাশ বদলে দিতে পারে। কারণ আট থেকে আশির একাংশের কাছে মোদি ‘ক্রেজ’ রয়েছে এক অন্য মাত্রায়। বারংবার দেখা গিয়েছে, বিভিন্ন প্রচারে যখন তিনি ভাষণ রেখেছেন সেই সময় উপচে পড়েছে সভাস্থলের ভিড়। ‘মোদি’ ‘মোদি’ চিৎকারে তো কখনও-কখনও নিজের বক্তৃতা থামাতে হয়েছে প্রধানমন্ত্রীকে। কুর্নিশ জানিয়েছেন বাংলার জনগণকে। বলেছেন, বঙ্গে না এলে এত ভালবাসা অধরা থেকে যেত তাঁর। এও বলেছেন, “এখানে এসে আমার মনে হয়েছে গত জন্মে আমি হয়ত এই বাংলাতে জন্মেছিলাম।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago