খবর লাইভ : শিক্ষক শিক্ষিকার কাজ স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা শেখানো। এই কাজের জন্যই তাঁরা বেতন পান। কিন্তু বিছানায় পারফরম্যান্সের জন্য মাইনে কাটা গেল ১৬ জন শিক্ষক শিক্ষিকার! শুনতে অবাক লাগছে তো? কিন্তু যাঁদের টাকা কাটা হয়েছে তাঁদের কাছে শিক্ষা বিভাগের পাঠানো চিঠিতে বেড পারফরমেন্স এর কথাই উল্লেখ করা হয়েছে। ব্যাপারটা একটু গোলমেলে ঠেকায় তদন্ত করে জানা গেল সবটাই হয়েছে বানান ভুলের কারণে। মানে এ-সরে গিয়ে ই-এসে পড়ায় যত গন্ডগোল। হওয়ার কথা ছিল ব্যাড, টাইপিং মিসটেক সেটাকেই করে দিল বেড! এর পুরো অর্থ বদলে গেছে।
বিহারের শিক্ষা বিভাগের তরফে জামুই জেলার একাধিক স্কুলে সারপ্রাইজ ইন্সপেকশন করা হয়। সেদিন বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই অনুপস্থিত থাকায় সন্তুষ্ট হননি আধিকারিকরা। বেশ কিছুজনের খারাপ পারফরমেন্সে যথেষ্ট বিরক্ত হয়েছিলেন তাঁরা। এরপরই জেলা শিক্ষা আধিকারিকের তরফে ১৬ জন শিক্ষক-শিক্ষিকাকে চিঠি পাঠানো হয়। একদিনের বেতন কাটার কথা সেখানে বলা হয়। এবার চিঠিতেই মস্ত গোলমাল কারণ। ব্যাড পারফরম্যান্স লিখতে গিয়ে বেড টাইপ হয়ে যাওয়াতেই চিঠির অর্থ দাঁড়ায় বিছানায় পারফরম্যান্সের জন্য টাকা কেটে নেওয়া হয়েছে। এই বিষয়টা যথেষ্টই অশালীন এবং শিক্ষা বিভাগের তরফে কেমন করে এত বড় ভুল হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…